গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এসকে কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ছাত্রের নাম মামুন মোল্লা। একই কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে তাকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী হাকিম ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ দণ্ড দেন।