পুণ্যতীর্থ স্নানে গিয়ে শিশুর মৃত্যু

শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের পুণ্যতীর্থ ব্যাসকুণ্ডে স্নান করতে গিয়ে অর্ক দে (১১) নামে এক শিশু মারা গেছে। নিহত অর্ক সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা এলাকার জয় কুমার দের ছেলে। অর্ক দে তার নানির সঙ্গে ব্যাসকুণ্ডে স্নান করতে গিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।