শুক্রবার সকাল দশটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মহিষাপুর গ্রামে দড়িতে ঝুল খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সাব্বির হোসেন (১০)। সাব্বির মহিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। সে ওই গ্রামের মৃত জাহাঙ্গীর খানের ছেলে।
জাহাঙ্গীর খান কয়েক বছর আগে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান। সাব্বিরের মা সাবিনা বেগম ঢাকায় সেবিকার চাকরি করেন। সাব্বির গ্রামে দাদির কাছে থেকে পড়াশোনা করত।