টাঙ্গাইল পল্লির ১৯ জন যৌনকর্মীকে শুক্রবার নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দিয়ে বিদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যৌনকর্মীদের ফরিদপুরে সমাজসেবা বিভাগ পরিচালিত সামাজিক প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে এবং শান্তিনিবাসে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা যেতে রাজি হননি।
দুই মাস আগে তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসন স্থানীয় বেসরকারি একটি সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে এনেছিল।