আশুলিয়ায় ঝুটগুদামে আগুন

সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় শনিবার সকালে ঝুটের গুদামে লাগা আগুনের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। আগুনে কেউ হতাহত হয়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ মিয়া জানান, শনিবার ভোর ৫টার দিকে পবলারটেকের উত্তরপাড়া মহল্লার আজিজুল হক আজিজের ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, গুদামের কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। বৈদ্যতিক গোলযোগ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই।