ভুরুঙ্গামারীতে খুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক ব্যক্তিকে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের বাগভান্ডার গ্রাম থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, আন্ধারীঝাড় ইউনিয়নের চরবারইটারী গ্রামের মৃত আতাব আলীর পুত্র আছর উদ্দিন (৫৫)। তিনি বাগভান্ডার গ্রামে শাহীনুর বেগমকে বিয়ে করে বসবাস করতে থাকেন। এটি তার দ্বিতীয় বিয়ে ছিল। শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
উল্লেখ্য, পুলিশের ধারণা জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহির উদ্দিন (৪৫) ও নিহতের ২য় স্ত্রী শাহীনুর বেগমকে আটক করেছে।