লা লিগায় অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে দুটি গোল করলেই স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন তিনি। ২৫১ গোল নিয়ে ওই তালিকার শীর্ষে আছেন তেলমো সাররা, মেসির গোল ২৫০টি। এই মৌসুমে মেসি করেছেন সাত গোল, রোনালদো করেছেন ৯ গোল।
অবশ্য রাশিয়ার কোচ মেসিকেই রোনাল্ডো অপেক্ষা বেশি দক্ষ বলে অভিহিত করেছেন।