টরন্টোতে শান্তির পক্ষে কবিতা

যুদ্ধ, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী এবং শান্তির স্বপক্ষে কবিতা-সন্ধ্যা অনুষ্ঠিত হলো পহেলা নভেম্বর সন্ধ্যা সাতটায় টরন্টোস্থ ড্যানফোর্থস্থ রয়্যাল কানাডিয়ান লিজিয়ন মিলনায়তনে। টরন্টোর আবৃত্তি সংগঠন ‘বাচনিক’ আয়োজিত এই  কবিতা-সন্ধ্যার নাম ছিলো- সুচেতনা।
সংগঠনের আবৃত্তিশিল্পীরা যুদ্ধ, সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে কবিতার প্রকৃত রূপটিকে তাদের আবৃত্তির মাধ্যমে তুলে ধরে। বাংলাদেশ ও বাংলাভাষার কবিতার পাশাপাশি বিশ্বের অন্যান্য ভাষাভাষী কবিদের কবিতার অনুবাদও এতে স্থান পায়।
শুরুতে বিষয়ের উপর আলোচনা করেন কবি তুষার গায়েন এবং বাংলা জর্নাল-এর সম্পাদক ইকবাল করিম হাসনু। একক এবং বৃন্দ আবৃত্তিতে অংশ নেন যথাক্রমে- মেরী রাশেদীন, অরুণা হায়দার, ওয়ালি ইসলাম, ববি রব্বানি, ম্যাক আজাদ, সৈয়দা মারজিয়া মৌ, সুমন মালিক, দিলারা নাহার বাবু, মৌ মধুবন্তী, সুমি রহমান, রাশেদা মুনির, হোসনে আরা বেগম, ফারহানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি দেলওয়ার এলাহী।