মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ২০২৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আগামী পাঁচ বছর পর কে প্রেসিডেন্ট প্রার্থী হবেন এমন এক প্রশ্নের জবাবে ইন্সটাগ্রামের এক ব্যবহারকারী লিখেছেন ট্রাম্প জুনিয়রের নাম। এ লেখার একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ট্রাম্পের ছেলে। তবে তিনি এক্ষেত্রে আর কোনো মন্তব্য করেননি। এই পোস্টের মাধ্যমে মার্কিন রাজনীতিতে তারও বাবা ট্রাম্পের পদাঙ্ক অনুসরণের গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি বাবার পথ অনুসরণ করে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়েছেন এবং রিয়েলিটি টিভি শো দ্য এপ্রেনটিসের উপদেষ্টা ও বিচারক হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ট্রাম্পের বিভিন্ন নীতির অন্যতম সমর্থক ট্রাম্প জুনিয়র।