ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। এই ঘটনার পর উদ্ধারকারী দল আড়াই ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে ক্ষতিগ্রস্ত রেল পথ সচল করে।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, সকাল পৌনে ৯টার দিকে চট্রগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা চট্রগ্রাম মেইল ট্রেনটি বোকাইনগর অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রমের সময় পারাপাররত একটি বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে ইিঞ্জনের সামনে বসে থাকা জালাল নামে যাত্রী নিহত এবং ট্রাক ও ট্রেনের চালক হেলপারসহ অপর ৪জন আহত হয়। নিহত জালালের বাড়ি ময়মনসিংহের কালিবাড়ী বলে জানা গেছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।