সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোন সম্ভাবনা নেই। বিশ্বের অন্যান্য দেশে আগাম নির্বাচনের ইতিহাস রয়েছে। কিন্তু বাংলাদেশে আগাম নির্বাচন করার পরিস্থিতি তৈরি হয়নি। বিএনপি তা করতে পারেনি, জাতীয় বা আন্তর্জাতিক কোন প্রকার চাপ নেই।
শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শেখেরচর এলাকায় দুর্ঘটনা প্রবল বাঁক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় নরসিংদীর সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ খালেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।