কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

 


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় রাসেল (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার বারইন গ্রামের মো. দুলাল ভূঁইয়ার ছেলে। তিনি রাঙ্গামাটি জেলায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রাসেল কয়েকদিন আগে ছুটিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় কসবা উপজেলাধীন বারইন গ্রামে বড়াতে আসেন। রবিবার সকালে রাসেল মোটরসাইকেল যোগে কসবা থেকে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনার পরপর চালক পলিয়ে গেছে।