টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন মেজবাউল হক

 
 
 
পাকিস্তানি ডানহাতি মিড অর্ডার ব্যটসম্যান মিজবা-উল-হক ২৮বছর পুরনো দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেললেন। ঐ একই ইনিংসে টেস্ট ইতিহাসে দ্রুততম অর্ধশতক পূর্ণ করেন তিনি। মাত্র ২১ বল খেলে ২৪ মিনিটে তিনি অর্ধশত রানে পৌছে যান। আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তিনি মাত্র ৫৬ বলে এই রান তুলে নেন। এ সময় তিনি ৫টি ছয় ও ১১টি চারের মার মারেন। এর আগে ওয়েস্টইন্ডিজ কিংবদন্তী ভিভ রিচার্ডসের দখলে ছিল এই রেকর্ড। ১৯৮৬ সালে ইংল্যন্ডের বিপক্ষে ৫৬বলে সেঞ্চুরি করেছিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
এর আগে ভারতের বিপক্ষে ২০০৭ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সর্বনিম্ন ২৭ মিনিটে দ্রুততম অর্ধশত করেন মোহাম্মদ আশরাফুল, আর ২৪বলে অর্ধশতকের রেকর্ড ছিল দক্ষিন আফ্রিকান ব্যাটসম্যন জ্যাক ক্যালিসের। সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো