কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী ছাড়াও রয়েছেন জাতীয় চার নেতা তথা জেলহত্যার অভিযুক্ত আসামি। তারা হলেন, রেড এলার্ডকৃত ক্যাপ্টেন (অব.) হাশেম কিসমত এবং ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন আনসারী। হাশেম এবং নাজমুল এরা এখন কানাডার নাগরিক। তারা অটোয়ায় ও মন্ট্রিয়লে বসবাস করছেন। তারা বঙ্গবন্ধু হত্যাকান্ডের মামলার হাইকোর্টের তৃতীয় আদালত থেকে খালাস পেলেও তাদের বিরুদ্ধে জেলহত্যার অভিযোগে রেড এলার্ড রয়েছে।
এছাড়া এ হত্যার আরেক আসামি, সরকারের নথিতে 'পলাতক' মালয়েশিয়ায় নিযুক্ত সাবেক হাইকমিশনার খায়রুজ্জামান পালিয়ে কানাডায় আত্মগোপন করেছেন বলে প্রকাশিত খবরের সত্যতা পাওয়া যায়নি।
সম্প্রতি এক বিক্ষোভ সমাবেশে কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সী বশীর দ্রুত এদের বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।