প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ১৯৮/৩

টস জিতে ব্যাটিং করছে টাইগার বাহিনী। সোমবার সকাল সাড়ে ৮টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৭ ওভারে এলটন চিগুমবরার মাত্র ২ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। তখন দলীয় রান ছিল মাত্র ৬। শুভ সাজঘরে ফিরলে ৮ম ওভারের প্রথম বলে আরেক ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাট থেকে আসে প্রথম বাউন্ডারি।
প্রথম দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৬২/১। তামিম ২৭ ও মুমিনুল ২৬ রানে ব্যাট করছেন।