জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান



আবু ধাবিতে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান চতুর্থ দিন শেষে ম্যাচ জয়ের প্রান্তে চলে গেছে। রবিবার দিনের প্রথমভাগে ইনিংস ঘোষণা করেনি পাকিস্তান।
চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ৩৮ ও মিচেল মার্শ ২৬ রান নিয়ে উইকেটে আছেন। বাবর ৬৫ রানে নিয়েছেন ৩ উইকেট। আউট হয়ে গেছেন ক্রিস রজার্স (২), ডেভিড ওয়ার্নার (৫৮), ম্যাক্সওয়েল (৪) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (৫)।
ম্যাচ বাঁচাতে হলে ৬ উইকেট নিয়ে পুরো দিন ব্যাট করতে হবে সফরকারী অস্ট্রেলিয়াকে। আর জিততে হলে করতে হবে আরো ৪৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫৭০/৬ ইনিংস ঘোষণা (ইউনুস ২১৩, আজহার ১০৯, মিসবাহ ১০১; স্টার্ক ২/৮৬) ও ২৯৩/৩ ডিক্লে. (শেহজাদ ১৪, হাফিজ ৩, আজহার ১০০*, ইউনুস ৪৬, মিসবাহ ১০১*; জনসন ২/৪৫, স্মিথ ১/৫৪)।

অস্ট্রেলিয়া: ২৬১ (মার্শ ৮৭, ইমরান ৩/৬০) ও ১৪৩/৪ (রজার্স ২, ওয়ার্নার ৫৮, ম্যাক্সওয়েল ৪, ক্লার্ক ৫, স্মিথ ৩৮*, মার্শ ২৬*; বাবর ৩/৬৫, হাফিজ ১/৩৩)।