মেলান্দহ পোস্ট অফিসে ডাক টিকিট সংকট

জামালপুরের মেলান্দহ সাব-পোস্ট অফিসে এক টাকা মূল্যের ডাক টিকিট সংকট বিরাজ করছে প্রায় দু’মাস যাবৎ। এক টাকার মূল্যের ডাক টিকিট না পেয়ে দুর্ভোগে পড়ছেন জনসাধারণ। আবার কোন কোন লোক এক টাকার পরিবর্তে দ্বিগুণ/তিনগুণ মূল্যে ডাক টিকিট কিনে কাজ চালাচ্ছেন।
পোস্ট অফিস সূত্রে জানা গেছে, ডাক টিকিট সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতেই শেষ নয়, কোন কোন সময় জাল টাকার ন্যায় টিকিট সংকটের কারণে জাল রেভিনিউ টিকিট বেচ-কেনা হচ্ছে। খোলা বাজারের কোন কোন স্থানে জাল রেভিনিউ বিক্রি হচ্ছে। জাল রেভিনিউ ও জাল মুদ্রার নোট বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।