চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিটেন্স বেড়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৫৫ শতাংশ বেশি। এবছর চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৫০২ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৫০ কোটি ডলার। এ হিসাবে আলোচ্য সময়ে রেমিটেন্স বেড়েছে ১১ দশমিক ৫৫ শতাংশ। সমাপ্ত অক্টোবর মাসে ১০১ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।