হরতালে অর্থনীতি চরম বিপর্যয়ে পড়বে : এফবিসিসিআই

 
লাগাতার হরতালে দেশের অর্থনীতি চরম বিপর্যয় ও অনিশ্চয়তার মুখে পড়বে বলে মনে করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ঘন ঘন হরতালের কারণে দেশের অর্থনীতিতে ইতিমধ্যে বিরূপ প্রভাব পড়া শুরু হয়েছে। গত ৭২ ঘণ্টার হরতালে নাগরিক জীবন, উত্পাদন ব্যবস্থা, পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারো ৪৮ ঘন্টার ডাকা হরতাল দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে উল্লেখ করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এ কথা বলে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় দলটি একের পর এক হরতাল কর্মসূচী দিচ্ছে। গত বছর নির্বাচনকে কেন্দ্র করে হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়।