বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ২১ কোটি ১০ লাখ ইউরো সহায়তা দেবে জার্মান। একইসঙ্গে আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য নবায়যোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা অগ্রাধিক খাত হিসাবে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এ সময়ে অগ্রাধিকার খাত হিসাবে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং শহরাঞ্চলে জলবায়ু অভিযোজন খাতে প্রতিশ্রুতি দিয়েছে জার্মান।
মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলানগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে দুই দিনের দ্বি-পাক্ষিক বৈঠকের শেষদিনে এ সহায়তার প্রতিশ্রুতি দেয় জার্মান।
বরিবার ইআরডি সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন দ্বি-পাক্ষিক এ বৈঠকের উদ্বোধন করেন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি নেগোশিয়েশন চুক্তি সই হয়। ইআরডির অতিরিক্ত সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ এবং জার্মানের ফেডারেল মিনিষ্টি ফর ইকনোমিক কো-অপারেশনের এশীয় বিভাগের প্রধান কেলেইন নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এ নেগোশিয়েশন চুক্তির আওতায় ২১ কোটি ১০ লাখ ইউরো সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয় জার্মান।
এ সময় সাংবাদিকদের জানানো হয়, অগ্রাধিকার তিনটি খাত ছাড়াও আগামী অর্থবছরে জার্মান স্বাস্থ্য খাতেও দক্ষতা বাড়াতে সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দেয়। এদিকে উভয় দেশের প্রতিনিধি দল উন্নয়ন সহযোগিতা জোরদার করার মাধ্যমে বন্ধু প্রতিম দেশদুটির সুসম্পর্ক আরো এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।