বরিশাল-ঢাকা মহাসড়কে মহেন্দ্রা, নছিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেন মালিক ও শ্রমিক নেতারা।
রবিবার সকাল ৬টা থেকে বরিশালের আভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে এই বাস ধর্মঘট শুরু হয়।