জেলার উলিপুর উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সুভাষ চন্দ্র বর্মনকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহফুজার রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফকরুল ইসলাম।