সাড়ে চার বছর পর তামিম ইকবাল শতকের দেখা পেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজের পঞ্চম টেস্ট শতকটি পেয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
৩১২ বল মোকাবিলায় ১০টি চারের মারের সাহায্যে শতরান পূর্ণ করেন তামিম।
IMG0
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সোমবার ৩ উইকেটে ১৯৩ রান সংগ্রহের পর মঙ্গলবার খেলা শুরু করে বাংলাদেশ।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।