সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ২২ নেতাকর্মী আটক

 
সাতক্ষীরায় পুলিশ বিশেষ অভিযান জামায়াত-বিএনপির ২২ নেতাকর্মীকে আটক করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা সদরসহ  বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, শ্যামনগর উপজেলা থেকে তিনজন। এরা হলেন, ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকতারুজ্জামান, খাঁনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শহিদুজ্জামান ও উপজেলা জামায়াতের সাবেক রোকন আসাদুজ্জামান। পাটকেলঘাটা থানা থেকে দুইজন—হলেন, থানা যুবদলের সেক্রেটারি আওয়াল উদ্দিন মোড়ল ও জামায়াত কর্মী হায়দার শেখ। কলারোয়া থেকে দুইজন। তারা হলেন, উপজেলার জামায়াত কর্মী লিয়াকত আলী ও সদর উপজেলার জামায়াত কর্মী মোহাম্মদ আলী । কালিগঞ্জ থেকে আটক তিনজন হলেন, উপজেলার জামায়াত কর্মী আনিচুর রহমান, মোনাজাত সরদার ও মোহাম্মদ আলী। তালা থেকে দুইজন হলেন, উপজেলার জামায়াত কর্মী জামাল উদ্দিন শেখ ও রুহুল আমিন বিশ্বাস। দেবহাটা থেকে দুইজন হলেন, জামায়াত কর্মী ফাইজুল ইসলাম ও আজিজুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলা থেকে পাঁচজন হলেন, জামায়াত কর্মী আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, সবুজ ও ইসলাম আলী। এছাড়া বাকিদের জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।