পোরশা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

 
নওগাঁর পোরশা উপজেলার নীতপুর ভারতীয় সীমান্তে প্রবেশ করায় ওমর আলী (৪২) নামে এক বাংলাদেশি মত্স্যজীবিকে আটক করেছে বিএসএফ। আটককৃত ওমর আলী উপজেলার গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
 
বাংলাদেশ বর্ডার গার্ড’র (বিজিবি) নীতপুর ক্যাম্পের সুবেদার হারুনূর রশীদ জানান, ওমর আলী উপজেলা বিভিন্ন বিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবন ধারণ করে থাকেন। মঙ্গলবার ওমর আলী ভারতীয় সীমান্ত শীতল বিলে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে ভারতীয় হরিশচন্দ্রপুর ও বাংলাদেশি নীতপুর সীমান্তের মেইন পিলার ২৩০ নং এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন।
 
এ সময় ভারতীয় হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা দেখতে পেয়ে ওমর আলীকে আটক করে নিয়ে যায়। ঘটনা জানেত পেরে ওই ক্যাম্পে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সকালে এর উত্তর পাওয়া যাবে বলে আশা রাখেন।