সাকিবের ৩ উইকেট, মাসাকাদজার শতক

দ্বিতীয় সেশনে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের অধিনায়ক টেইলরকে ৩৭ রানে, এরভানকে ১৭ রানে ও চিগুম্বুরাকে ১ রানে সাজঘরে পাঠিয়েছেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ । ব্যাটিংয়ে আছেন মাসাকাদজা (১৪৫) ও চাকাবা (৬৯)।
বিরতি থেকে ফিরেই সাকিবের বলে মুমিনুলকে ক্যাচে দিয়ে সাজঘরে ফেরেন ব্র্যান্ডন টেইলর (৩৭)। এরপর ১৭ রান করে সাকিবের বলে মুশফিককে ক্যাচ দিয়ে আউট হন এরভান। ১ রান করেই সাকিবের বলে মুমিনুলের ক্যাচে আউট হন চিগুম্বুরা।
প্রথম সেশনে ৫৩/১ রান নিয়ে মাঠে খেলতে নামে জিম্বাবুয়ে। দলীয় ৮৪ রানের মাথায় মিড অফে তামিমের ক্যাচে পরিণত করে তাইজুল সাজঘরে ফেরান ব্রায়ান চারিকে(২৫)।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের শতকে ৪৩৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।