আদ্রিয়ানোর বিরুদ্ধে মাদকপাচারের অভিযোগ

 
ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক ফুটবল তারকা আদ্রিয়ানোকে মাদক চোরাচালানের দায়ে রিও ডি জেনিরোর একটি আদালত অভিযোগ গ্রহণ করেছেন। কর্মকর্তারা এবং স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বুধবার একথা প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়, বর্তমানে ফ্রান্সে ফুটবল ক্যারিয়ার গড়ায় ব্যস্ত সাবেক মিলান, ফিওরোন্টিনা, পারমা ও রোমার এই ৩২ বছর বয়সী স্ট্রাইকার ২০০৭ সালে একটি মোটর বাইক ক্রয় করেছিলেন যেটি দিয়ে তার নিজ শহর ভিলা ক্রুজেইরো ফ্যাবেলায় মাদক চোরচালানীরা ব্যবহার করেছে।
অভিযোগ প্রমাণীত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাবাস করতে হবে আদ্রিয়ানোকে। আদালত আদ্রিয়ানোকে আটক করার নির্দেশ না দিলেও পাসপোর্ট জমা দেয়ার অনুরোধ জানিয়েছেন। 
সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী আদ্রিয়ানো বর্তমানে ফ্রান্সে দ্বিতীয় বিভাগের ক্লাব লা এ্যাবরের হয়ে ফুটবল ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিয়েছেন।
৪৮টি আন্তর্জাতিক ফুটবলে অংশ নিয়ে ২৭ গোলের অধিকারী এই বােজিলীয় তারকা সর্বশেষ ব্রাজিলে ফুটবল খেলেছেন সেই দেশেরই ক্লাব অ্যাটলেটিকো প্যারানেইনসের  হয়ে। এএফপি