মুক্তাগাছায় ৬টি ককটেল বিষ্ফোরণ, ৩টি তাজা উদ্ধার

ময়মনসিংহের মুক্তাগাছা শহরে আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ৬টি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে । জানা যায় , নতুন বাজার সংলগ্ন আরকে হাই স্কুল খেলার মাঠের দক্ষিণ পাশে ৫টি এবং  ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের থানার সামনে ১টি ককটেল বিষ্ফোরিত হয় ।পুলিশ ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত আরো ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে ।ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান , এব্যাপারে মামলা হয়েছে ।ধারনা করা হচ্ছে হরতাল সমর্থনকারী জামাত শিবির এঘটনা ঘটিয়েছে ।