মঙ্গলবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তফাজ্জুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। আহত অবস্থায় তফাজ্জুল হোসেনসহ চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তফাজ্জুল হক মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, মাছ ধরা নিয়েই দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। থানায় এখনো মামলা হয়নি।