বুধবার বিকালে হাটহাজারী থেকে মো. রাকিব (২৪) ও ফরমান (২৫) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এক কলেজছাত্রীর অভিভাবকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে।
জানা গেছে কলেজছাত্রীটির একজনের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই তরুনের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের ঘনিষ্ঠ অবস্থায় তোলা কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীর পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছিল তারা। এই ঘটনায় গত ২৯ অক্টোবর ওই ছাত্রী খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার ভিত্তিতে কৌশলী অভিযানে গ্রেপ্তার করা হয় রাকিব ও ফরমানকে।