৩৬৮ রানে অলআউট জিম্বাবুয়ে

 
খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৬৮ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। দলের পক্ষে বড় সংগ্রহ করেছেন মাসাকাদজা (১৫৮) ও চাকাভা (১০১)। 
চতুর্থ দিনের শুরুতে ৩৩১/৫ রান নিয়ে খেলতে নামে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই সাকিব আল হাসানের আঘাতে সাজঘরে ফেরেন মাসাকাদজা। এরপরই রুবলের জোড়া আঘাতে আউট হন চাটারা ও সাঙ্গাই। এরপর শতক রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হন চাকাভা।