৫ উইকেটের পতন

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫০/৫। ফলে বাংলাদেশের লিড ২১৫ রান। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ (৩৮) ও শুভাগত (২)।
দ্বিতীয় ইনিংসের শুরুতে টিনাশে পানিয়াঙ্গারাকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম ইকবাল (২০)। এরপর ওয়ালারের বলে টেইলরের ক্যাচে ২৩ রান করে আউট হন শামসুর। অর্ধশতক করে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক (৫৮)। ওয়ালারের বলে ও চাকাভার ক্যাচে আউট হন তিনি। ওয়ালারের বলে এলবিডব্লিউ হন সাকিব (৬)। ওয়ালারের বলে চাকাভার ক্যাচে শূন্য রানেরই আউট হন অধিনায়ক মুশফিক। 
চতুর্থ দিন প্রথম সেশনে ৩৬৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩৩ রান।