সাতক্ষীরায় হামলায় বিজিবির কোম্পানি কমান্ডার নিহত

সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে চোরাচালানিদের হামলায় বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।  
বিজিবি সূত্র  জানিয়েছে,  বৃহস্পতিবার সকালে   সুবেদার নজরুল  তার সহকর্মী সিপাহী বেল্লালকে  নিয়ে  মোটরসাইকেলে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়িবাঁধে টহল দিচ্ছিলেন। এ সময় কয়েকজন চোরাচালানি তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । এ ঘটনায় পলাশ ও  রনি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।  
বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি সুবেদার নজরুল নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে এর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি ।  
সদর থানা পুলিশ জানায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে ।