প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম এক হাজার রানের মালিক হয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান মুমিনুল হক। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপে ৩০.৩ ওভারে মুশাঙ্গের বলে ১ রান নিয়ে এক হাজার রান পূর্ণ করেন তিনি। মাইলফলক ছুঁতে মোট ১১ টেস্টে ২১ ইনিংস খেলেছেন মুমিনুল হক। তবে ৫৮ রান করে আউট হয়েছেন তিনি।
এর আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ছিলেন দ্রুততম হাজার রানের মালিক। বাশার হাজার রান পূরণ করতে খেলেছিলেন ১৬ টেস্ট।