চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন পরিষদের পেছনে একটি পুকুরে থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ দেখতে পেয়ে চন্দনাইশ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভুইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।