কাহলুতে চার শিবির নেতাসহ গ্রেফতার ৬

 
বুধবার রাতে বগুড়ার কাহালু থানার পুলিশ বগুড়া-সান্তাহার সড়কের কাহালু থেকে কাহাল, দুপচাঁচীয়া ও আদমদিঘী উপজেলার ছাত্র শিবিরের চার সভাপতি ও দুই কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কাহালু দক্ষিণ এলাকার শিবিরের সভাপতি ওমর ফারুক (২১),দুপচাঁচীয়া পৌর শিবিরের সভাপতি মোজাফ্ফর হোসেন (২১), কাহালু উত্তর এলাকার শিবিরের সভাপতি বুলবুল (২০), আদমদিঘী উপজেলার পূর্ব এলাকার শিবিরের সভাপতি রেজয়ান (২০), একই উপজেলার শিবির কর্মী খায়রুল (২৫) এবং দুপচাঁচীয়ার শিবিরকর্মী গোলাম রব্বানী। গ্রেফতারকৃতদের কের্টে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত ১ টার দিকে কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ড ২ টি মোটরসাইকেল সহ শিবিরের ৬ নেতাকর্মীকে উল্লেখিত স্থান থেকে গ্রেফতার করেন।