বিশ্ব বাজারে তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বনিম্ন

 
 
আমেরিকার প্রতি ব্যারেল তেলের দাম ৭৬ ডলারের নিচে নেমে এসেছে। যা ২০১০ সালের অক্টোবরের পরে সর্বনিম্ন।
আমেরিকার জন্য সৌদি আরবের তেলের দাম প্রতি ব্যারেলে ৪৫ সেন্ট কমানোর ফলে তেলের দাম এতো নিচে নেমে এসেছে।
কানাডায় তেলের দাম আরও কম। জুনের তুলনায় কানাডার তেলের দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। তেলের দাম কমে যাওয়ায় ইতিমধ্যে ভোক্তারা এর সুফল পেতে শুরু করেছেন। আমেরিকায় প্রতি গ্যালন জ্বালানি তেলের মূল্য গড়ে ২ দশমিক ৯৭ ডলারে নেমে এসেছে। যা এক মাস আগের তুলনায় ৩৩ সেন্ট কম। দাম কমায় প্রতি বছর ভোক্তার ১২০ ডলার খরচ কমবে।
শিল্প প্রতিষ্ঠানগুলোর উত্পাদন খরচ কমবে। বিশেষ করে বিমান, রেল ও সড়ক পরিবহন, হোটেল ও রেস্টুরেন্টের খরচ কমবে। তবে তেলের দাম কমায় তেল উত্পানকারী দেশ ও কোম্পানিগুলো বেশ ক্ষতির মুখে পড়বে। খবর নিউ ইয়র্ক টাইমসের।