মঠবাড়িয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার থেকে ৪০টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবু হানিফ (২০) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ওসমান নগর গ্রামের শাহিন মিয়া (১৯)। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।