শৈলকুপায় ৪র্থ শ্রেণীকে ছাত্রী ধর্ষণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে সাইদুল মোল্লা ওরফে টিক্কা নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, হতদরিদ্র পরিবারের দুই বোন রাতে রান্না ঘরে ঘুমিয়ে ছিল।  রাত সাড়ে আটটার দিকে টিক্কা ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ছোট বোনকে জিম্মি করে পাশ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাত আড়াইটার দিকে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন জোয়ার্দ্দার  পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগেই ধর্ষক টিক্কা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার শৈলকুপা থানায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে ওসি জানান।