রায়পুরায় পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড

নরিসংদীর রায়পুরায় জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে মো. রাসেল মিয়া নামে এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিন্টু বেপারী  এ রায় প্রদান করেন। রাসেলের বাড়ী রায়পুরা উপজেলার দড়ি সাপমারা গ্রামে।
শুক্রবার উপজেলার প্রাণ কেন্দ্র রায়পুরা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময় ঘটনাটি ঘটে।
জানা যায়, রায়পুরা ডিগ্রী কলেজে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় বাইরে থেকে কেন্দ্রে প্রবেশ করে উক্ত যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে হাতেনাতে  ধরে ফেলে। পরে নকল সরবরাহের দায়ে তাকে ২ বছরের কারাণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।