গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি ও গাছার তারগাছ এলাকায় গতকাল শুক্রবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার তিরচা গ্রামের সোহেল রানা (২৪) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের রেজাউল হক (৪০)।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা গতকাল ভোর পাঁচটার দিকে গাছা এলাকায় মার্কস সিএনজি স্টেশনের সামনে ট্রাকের চাপায় প্রাণ হারান। আর সকাল আটটার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকাগামী একটি বাস রেজাউল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।