নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ময়না  আক্তার (৫) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। শনিবার সকালে এঘটনা ঘটে। ময়না আক্তার উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামের আলমগীর  হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল ময়না আক্তার। এসময় পারিবারের লোকজন দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। সবার অগোচরে খেলা করার সময়ে একপর্যায়ে ময়না পুকুরের পানিতে পড়ে যায়। পরে সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখোঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। চিকিৎসকের কাছে নেয়ার পর তাকে  মৃত বলে ঘোষণা করা হয়।