বাবাকে নিয়ে মন্তব্য করায় বন্ধুকে ঘুষি মেরেছিল শচীনপুত্র অর্জুন

 
বাবাকে নিয়ে মন্তব্য করায় বন্ধুকে ঘুষি মেরেছিল শচীনপুত্র অর্জুন। তার বাবা শচীন টেন্ডুলকার শূন্য রানে আউট হয়ে যাওয়ায় ভারত হেরেছে- এমন মন্তব্যে অর্জুন নিজেকে ধরে রাখতে পারেনি, সপাটে তাকে ঘুষি মেরে বসে। 
২০০৭ সালে আইসিসি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ভারত। ওই ম্যাচে শচীন শূন্য রানে আউট হয়েছিলেন। 
অর্জুনের মা অঞ্জলি বারবার ছেলে অর্জুনকে বুঝিয়েছিলেন যে, বিশ্বকাপে ভারতের এই হার নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া যেন না দেন অর্জুন। গ্রুপ বি-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে হারে ভারত। সেই ম্যাচে দিলহারা ফার্নান্ডোর বলে শূন্যতেই আউট হন শচীন। ২৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানে হারে ভারত। 
শচীনের আত্মজীবনী "প্লেয়িং ইট মাই ওয়ে" বইতে এই ঘটনার উল্লেখ করেছেন শচীন। 
শচীন বইতে লিখেছেন, আমার পরিবার এই সম্পর্কে ওয়াকিবহাল ছিল যে প্রথম রাউন্ডেই এই হারের প্রভাব আমাদের সন্তানের উপরেও পড়তে পারে। সতর্কতা অবলম্বনে অঞ্জলি অর্জুনের কাছে বিষয়টি বুঝিয়ে বলেন। তখন অর্জুনের বয়স ৭। 
অঞ্জলি বলেছিল, স্কুলে বাবার সম্পর্কে কেউ কোনও মন্তব্ করতে পারে। অর্জুনের তা এড়িয়ে চলাই উচিত। সে যেন শুধু এটুকুই বলে যে, সত্যিই এটা দুর্ভাগ্যের। পরের বার আমরা নিশ্চিতভাবে ভাল করব।" "কিন্তু অর্জুনের এক বন্ধু তাকে যখন বলেন, তোমার বাবা শূন্যতে আউট হয়েছিল বলেই ভারত হেরেছে, আমাদের শেখানো যাবতীয় উপদেশ অর্জুনের মাথা থেকে বেরিয়ে যায়, সে তার বন্ধুকে ঘুষি মেরে বল, এবং সাবধান করে দেয় তার বাবার সম্পর্কে যেন কোনও খারাপ মন্তব্য যেন সে না করে। নিজের আত্মজীবনীতে এই ঘটনাটির উল্লেখ করেছেন শচীন। ওয়ান ইন্ডিয়া