চট্টগ্রামে নৌশ্রমিক ধর্মঘটে বন্দর অচল

 
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে মালামাল ওঠা-নামা কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন নৌশ্রমিকরা। নৌপথে নিরাপত্তা বিধান ও ডাকাতদের কবলে পড়ে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের দাবিতে শনিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। 
লাইটার জাহাজের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, শুক্রবার রাতে লক্ষ্মীপুরের কোমলগঞ্জের বাত্তিরখাল নাম স্থানে একটি লাইটার জাহাজে ডাকাতের কবলে পড়ে। এসময় জাহাজে থাকা ১০ জন যাত্রীর মধ্যে সাতজন  শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ সকালে এই খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বন্দরের লাইটার শ্রমিকরা বহির্নোঙর থেকে পণ্য ওঠা-নামা বন্ধ করে দেন। এছাড়া সারা দেশে কোনো লাইটার জাহাজ চলাচল করছে না।