নাসিরনগরে ভাবীর লাথিতে দেবরের মুত্যৃ

নাসিরনগর উপজেলার আশুরাইলে জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি তার ভাবির লাথিতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। জানা গেছে জামাল মিয়ার পুরুষাঙ্গে লাথি মেরে  হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশুরাইল স্কুলবাড়ির মৃত আবু মূছার ছেলে জামাল মিয়ার শিশু সন্তানের দুষ্টুমিকে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত হয়। এতে জামাল মিয়ার চাচাত ভাই একই গ্রামের শাহেদ মিয়ার স্ত্রী রত্না বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রত্না বেগম অসুস্থ জামাল মিয়াকে গলাটিপে ধরে। এরপর তার পুরুষাঙ্গে লাথি মারে। এতে জামাল মিয়া  মারাত্মকভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।