নগরীর বাকলিয়া বৌবাজার এলাকা থেকে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ায় ১৩ শিশুকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে বৌবাজার তাহের কলোনীতে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ি জানায়, সকালে এক মহিলার কাজ থেকে কেক কিনে নিয়ে খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তারা এক পর্যায়ে বমি থাকতে থাকে। পরে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিত্সকরা জানান, কেকগুলো বাসি হওয়ায় এক ধরণের ব্যাকটেরিয়া থাকে। এই কারণে শিশুরা বমি করেছে। তাদের অবস্থা উন্নতির দিকে।
আহতরা হল-মো. ইমরান (৫), আল আমিন (৭), জান্নাত (৩), ইয়াছিন (১২), আরিফ হোসেন (৩), সুমাইয়া (৯), মীম (৬), রাকিব হোসেন (৪), সালাউদ্দিন (১৫) ও সুমাইয়া (৪)।