বেলাবতে তাবলিগ, সুন্নী এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত ২০

নরসিংদীর বেলাব উপজেলার বাড়ৈচা বাসস্ট্যান্ড এলাকায় তাবলিগ জামায়াত, সুন্নী পন্থীদের এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন পথচারী নিহত এবং কমপক্ষে বিশজন আহত হয়েছে।এশার নামাজের পর এই ঘটনা ঘটে।

তাবলিগ জামায়াতিরা আছরের নামাজের পূর্বে বাড়ইচা গ্রামের মসজিদে এসে অবস্থান নেয়। তখন সুন্নীপন্থীরা তাদের অবস্থান মেনে নিতে অস্বীকৃতি জানায়। তাবলিগ জামায়াতের লোকেরা মসজিদে থাকতে পারবে না বলে তারা দাবি করে। পরে স্থানীয়রা ব্যপারটি সমাধান করতে উদ্যত হয়। সিদ্ধান্ত হয় এশার নামাজের পর তাবলিগের লোকেরা চলে যাবে।

এরমধ্যে বিশৃংখলা সৃষ্টির জন্য দায়ী সাব্যস্ত করে মসজিদের ঈমামকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সুন্নীরা মনে করে তাবলিগ জামাতের লোকেরা ঈমামকে গ্রেপ্তার করিয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। চড়াও হয় তাবলিগ জামায়াতের লোকেদের ওপর।