চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রলীগের একটি পক্ষ বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন অবরোধ করে। এতে ভোগান্তির শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেন বগিভিত্তিক সংগঠন ভিএক্স কর্মীরা সিএফসির এক কর্মীকে মারধর করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিএফসি ছাত্ররা চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশনে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন আটকে দেয় এবং ফতেয়াবাদ স্টেশনে ট্রেনের স্লিপারে আগুন লাগিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌলাহ বলেন, গতকাল রাত নাগাদ শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।