নগরীর বাকলিয়া বৌবাজার এলাকা থেকে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ায় ১৩ শিশুকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বৌবাজার তাহের কলোনিতে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ি জানায়, সকালে এক মহিলার কাছ থেকে কেক কিনে খাওয়ার পর ওই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তারা এক পর্যায়ে বমি করতে থাকে। পরে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সকরা জানান, কেকগুলো বাসি হওয়ায় এক ধরনের ব্যাকটেরিয়ায় এই বিষক্রিয়া হয়। এই কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।