সিলেটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী জেলহাজতে

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশের দায়েরকৃত বিস্ফোরক মামলায় গতকাল রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৭ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক জেরিন সুলতানা এই নির্দেশ দেন।